প্রেসক্লাব পাইকগাছার ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নতুন বাজারে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাঁকে (দৈনিক এশিয়া বাণী ও দৈনিক স্পন্দন) সভাপতি এবং আহম্মদ আলী বাঁচাকে (দৈনিক পত্রদূত) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি গাজী আব্দুল আলীম (দৈনিক স্বদেশ বিচিত্রা), যুগ্ম সম্পাদক ফারুক হোসেন (দৈনিক স্বাধীন ভোর), কোষাধ্যক্ষ এম এম হাসানুজ্জামান (দৈনিক ক্রাইম বার্তা), দপ্তর সম্পাদক মামুন হোসেন (দৈনিক যশোর), পাঠাগার সম্পাদক প্রীতীশ মণ্ডল (দৈনিক পিরোজপুর কণ্ঠ) এবং নির্বাহী সদস্য ইমদাদুল হক (দৈনিক তৃতীয় মাত্রা) ও সাহেব আলী (এসডব্লিউ নিউজ)।
সভায় সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অপসাংবাদিকতা ও গুজবের বিস্তার রোধ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে স্থানীয় সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।








