সাতক্ষীরায় আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
সংবাদদাতা: ‘আইনের অঙ্গনে প্রজ্ঞা, ক্রিকেটের মাঠে শ্রেষ্ঠত্ব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়াপ্রেমী আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার টুর্নামেন্ট’ (এপিটি) ২০২৬-এর প্রথম আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের গার্লস স্কুল ব্রিজসংলগ্ন রয়েল প্লাস কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টের খেলাগুলো সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশ নিতে আইনজীবীদের সমন্বয়ে আটটি দল গঠন করা হয়েছে। দলগুলো হলো—অ্যাডভোকেটস লিজেন্ড একাদশ, সুপার কিংস একাদশ, থান্ডার্স একাদশ, ওয়ারিয়র্স একাদশ, ঈগলস একাদশ, টাইটানস একাদশ, রয়্যালর্স একাদশ ও গ্ল্যাডিয়েটর্স একাদশ।
দলগুলোর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আরিফুর রহমান আলো, শেখ ই. জে. এস. হাসিব, জিএম ফিরোজ আহমেদ, এসএম ইকবাল লোদি, এসএম সালাউদ্দিন আহমেদ, এসএম বিপ্লব হোসেন, জিএম জাকির হায়দার ও মোস্তফা মাহমুদ হাসান মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ, আব্দুস সাকুর, তারিক ইকবাল অপু, প্রিয় কুণ্ডু, মেহেদী হাসান সোহাগ, অমিত, পিয়াল হোসেন, মেহেদী, শেখ রাব্বি আহমেদ, দেবাশীষ মণ্ডল, মিলন, হাসিব মধু, সুধন্য কুমার সরকার ও ইমরান মেহেদীসহ আইনজীবীরা।
ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকরা জানান, আইন পেশার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ততা আইনজীবীদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেও এ আয়োজন ভূমিকা রাখবে।
ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আইনজীবীদের সম্পৃক্ত করে নিয়মিত এ টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাতন সাতক্ষীরার ইয়াং বলাকা ক্রীড়া চক্রের সভাপতি অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস সাকুর ও অ্যাডভোকেট জিএম জাকির হায়দার। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট আব্দুস সাকুরসহ ১১ জন আইনজীবী।












