বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে রতেœশ্বরপুর, রহিমপুর ও পাঁচপোতা গ্রামের ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রহিমপুর গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা ইউনিয়ন যমুনা যুব ফোরামের সভাপতি দিলিপ দাস। বিশেষ অতিথি ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, মনিরুল ইসলাম, নুর ইসলাম, শিহাব সালেহীন, আল মামুন, স্বপন কুমার ও সাদিয়া সুলতানা।
পটগানে স্থানীয় শিল্পীরা চিত্র প্রদর্শন, গান ও ছন্দের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং তা প্রতিরোধের উপায় তুলে ধরেন। এ সময় রতেœশ্বরপুর, রহিমপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

Ads small one

আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার নাকনা ও মাদারবাড়িয়ায় বিনা মূল্যে চিকিৎসা ও টিকাদান ক্যাম্প এবং ভ্রাম্যমাণ প্রচার চালানো হবে। শনিবার সমাপনী দিনে স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে।

 

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গত এক মাসে পরিস্থিতির উন্নয়নে বাস্তবায়িত কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।