সাতক্ষীরায় স্কুল নাট্যদলের মানবাধিকার ও জেন্ডারবিষয়ক কর্মশালা
সাতক্ষীরায় স্কুল নাট্যদলের সদস্যদের নিয়ে মানবাধিকার, জেন্ডার সংবেদনশীলতা ও শিশুর প্রতি যৌন নিপীড়ন প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থা ‘স্বদেশ’-এর বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কারিগরি সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রোগ্রামের অধীনে ‘এনগেজ নাউ’ প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনব্যাপী এই কর্মশালায় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাট্যদল ‘বিনাদ’-এর ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মানবাধিকার রক্ষা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার নানা দিক সম্পর্কে সচেতন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, গাইড শিক্ষক সোহরাব হোসেন এবং সিএসও নেটওয়ার্কের সদস্য সাকিবুর রহমান বাবলা। পুরো কর্মশালাটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের থিয়েটার অ্যাক্টিভিস্ট মো. আসাদুজ্জামান আমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগাল মো. শরিফুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি






