শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা: নতুন মেয়াদের জন্য ৭ সদস্যের নির্বাচন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা: নতুন মেয়াদের জন্য ৭ সদস্যের নির্বাচন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিকতার মর্যাদা রক্ষায় উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা প্রেসক্লাবের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদনের পাশাপাশি আগামী ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে সাত সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সভায় ১০২ জন সাধারণ ও ১২ জন সহযোগী সদস্যের মধ্যে ৮০ জনেরও বেশি সংবাদকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের বার্ষিক প্রতিবেদন ও বিস্তারিত আয়-ব্যয়ের হিসাব পেশ করেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে এই হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় সাতক্ষীরার প্রবীণ ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা ক্লাবের মর্যাদা রক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।
প্রবীণ সাংবাদিক জিএম নূর ইসলাম বলেন, ‘প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্যের প্রতীক। এই প্রতিষ্ঠানকে আমাদের নিজেদের স্বার্থেই শক্তিশালী করতে হবে।’ জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি বলেন, ‘সাতক্ষীরা প্রেসক্লাব জবরদখলমুক্ত করতে এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে আমাদের প্রশাসনসহ সকল মহলের সহযোগিতা প্রয়োজন।’
অধ্যক্ষ আশেক-ই-এলাহী তাঁর বক্তব্যে বলেন, ‘প্রেসক্লাবের গঠনতান্ত্রিক ধারা বজায় রেখে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।’ সাংবাদিক মমতাজ আহমেদ বাপি বলেন, ‘ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ক্লাবের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

 


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, রামকৃষ্ণ চক্রবর্তী, এম কামরুজ্জামান, মোহম্মদ আলী সুজন, শামীম পারভেজ, শেখ তানজির আহমেদ, জাকির হোসেন লস্কর শেলী, আহসানুর রহমান রাজিব, আমিনুল ইসলাম, বরুণ ব্যানার্জি, আব্দুল মতিন, সবুজ, আবু সাইদ, কৃষ্ণ মোহন ব্যানার্জি, এস এম বিপ্লব হোসেন, ফিরোজ হোসেন, হোসেন আলী, গাজী ফরহাদ এবং বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে আগামী ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠনের লক্ষে নির্বাচন পরিচালনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেনÑপ্রবীণ সাংবাদিক জি এম নূর ইসলাম, কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মমতাজ আহমেদ বাপি, রামকৃষ্ণ চক্রবর্তী, এম কামরুজ্জামান ও আবুল কালাম আজাদ। এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত সাংবাদিকেরা সাতক্ষীরা প্রেসক্লাবকে যাবতীয় অনধিকার চর্চা ও জবরদখলমুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। ক্লাবের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় উপস্থিত সকল সদস্য একাত্মতা প্রকাশ করেন।

Ads small one

ভোমরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
ভোমরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালন

সীমান্ত প্রতিনিধি: শনিবার (৩০ মে) বিকাল ৫ টায় শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ভোমরা ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহানুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুর রশিদ।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, ভোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রাম্য ডাঃ মোঃ নাসিরউদ্দিন, ভোমরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ খালিদ হোসেন, ৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কওসার আলী যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ৯ নং ওয়ার্ডের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির লালটু, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আল আমিন, সদস্য আজিজুল ইসলামসহ ভোমরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

 

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় তারেক মঞ্চের দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় তারেক মঞ্চের দোয়া মাহফিল

সংবাদদাতা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) রাত ৮ টায় শহরের মিলগেটে তারেক মঞ্চ-সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

তারেক মঞ্চ-সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আলিমুজ্জামান, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব সাইফুল্লাহ আল কাফি, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, লাবসা ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউপি সদস্য মো. নজিবুর রহমান টুটুল, তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য মইনুর ইসলাম, তারেক মঞ্চনেতা মো. মনিরুজ্জামান মনির, লাবসা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম রাজু, সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি।

 

 

পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশিষ্ট শিক্ষক মাওলানা শহীদুর রহমান এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) বিকাল ৫ টায় পাটকেলঘাটা দারুল ইসলাম ট্রাষ্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি অ্যালামনাই সদস্য, সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন দীর্ঘদিনের প্রিয় শিক্ষক মাওলানা শহীদুর রহমান।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জি. এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল হালিম ও সহকারী অধ্যাপক ইয়াছীন আলী সরদার। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফায়সাল, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, আইটি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম মান্না এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাসুম বিল্লাহ, মুনিরুজ্জামান, খুররম মুরাদ, হাবিবুর রহমান, আলী আজম সম্্রাট, আবু মুসা, শহিদুজ্জামান এবং মাদ্রাসার সাবেক শিক্ষক মোশাররফ হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাওলানা শহীদুর রহমান এর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা তাঁর দীর্ঘ শিক্ষাদান, নৈতিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

স্মৃতিচারণ পর্বে সাবেক শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকের বিভিন্ন স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বক্তারা বলেন, মাওলানা শহীদুর রহমান এর আদর্শ, সততা ও শিক্ষাদর্শ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর বিদায়ের এই মুহূর্ত অ্যালামনাই সদস্য ও শিক্ষার্থীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।