অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের হাতে সংগঠনের দায়িত্বভার তুলে দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, কর্মজীবন শেষে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নতুন কমিটিকে সংগঠনের সদস্যদের অধিকার রক্ষায় এবং এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অভিষেক অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি শেখ আব্দুল মান্নান ও মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হাফিজ ফসিউদ্দিন, কোষাধ্যক্ষ কাজী আমজাদ বারী এবং যুগ্ম কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম।
এ সময় নির্বাহী সদস্য মো. আজিজুর রহমান, মো. হাবিবুল্যাহ, মো. অলিদ আলী, মো. আব্দুর রশীদ সরদার, মো. মনির উদ্দীন, মো. মুনসুর আলী, মো. ওসমান আলী, অমল কুমার মিত্র, এ কে এম আলী নেয়াজ ও মো. আবুল কালামসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার সহযোগিতা কামনা করা হয় এবং সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।







