শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সরকারি মহসীন কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) সকালে কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
অভিযান চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস, সংলগ্ন রাস্তা ও খেলার মাঠ থেকে প্লাস্টিক, পলিথিনসহ যত্রতত্র পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নিয়ে বিনষ্ট করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন, ইয়াসিন আরাফাত রোহান, ফিরদাউস হোসেন, মুত্তাকিম বিল্লাহ, তামিম হোসেন, সামিউল ইসলাম সামি, ইরান, মিজানুর রহমান, নাজমুল, সিহাব, অর্পণ, সাদিত, রোহান, আব্দুল্লাহ, সুদীপ্ত ও রিপন।
ছাত্রদল নেতারা জানান, সাধারণ শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কর্মকা- অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।









