বিদায়
নার্গিস আক্তার
আইছি একা যাবো একা,রইবে না কেউ সঙ্গের সাথী।
সারা জীবন একা রইলাম কেটে গেল দিন রজনী ,
সঙ্গে যাইবে না কেউ আমার।
মনে ছিল অনেক কথা, কাকে বলি মনের কথা?
কেউ কি ফিরে চায়, কয় না কথা?
সবাই শুধু চোখ ফিরিয়ে নেয়।
মনে মনে হাজার একটা গালি দেয়।
ঘরের মানুষ মুখের উপর কত কথা কয়।
পরের মানুষ পিছন ফিরে চায়।
এই দুনিয়ার সবাই ভালো,স্বার্থ ছাড়া মন বোঝেনা।
নানা কথা কয়, মিটমিটিয়ে চায়।
তোমরা সবাই জানো কি মানো?
বন্ধু ছাড়া বিপদের সাথী কেউ কি পাশে রয়?
কারো সময় হয় না, চোখ বন্ধ করে রয়।
ভালোবাসো ভালোজানো সবকিছু মিছা।
ভালোবাসা যত বড় তত বড় নয়।
বন্ধুর মন জয় করা মগের মুল্লুক কয়।









