শার্শায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা ২০২৬ উদ্বোধন
এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এদদিন মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও ফজলে ওয়াহিদ, কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহ, .প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, জামায়াতে ইসলামির উপজেলা আমির অধ্যাক্ষ ফারুক হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যাযের কর্মকর্তা।
পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলা ষ্টলের উদ্বোধন করা হয়। কৃষি প্রদর্শনী মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।
কৃষি সমৃদ্ধ উপজেলা হিসাবে শার্শায় উৎপাদিত বিভিন্ন ধরনের ফুল ফল ফসলসহ দেশি বিদেশি ফলজ বনজ ও ঔষধী গাছের প্রদর্শনী দেওয়া হয়।
কৃষি স্বাস্থ্য ও যোগাযোগসহ আধুনিক কৃষির প্রদশর্নীর প্রশংসা করেন দর্শণার্থীসহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা। কৃষি প্রযুক্তি মেলায় আগতদের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কৃষিমেলা কৃষকের প্রাণের মেলা ও কৃষি অর্থনীতিতে স্বনির্ভরতা বয়ে আনবে বলে আশা করেন উপজেলা কৃষিকর্মকর্তা।









