সাতক্ষীরায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টা হতে সাতক্ষীরা সদরের ভবানিপুর দাশপাড়া-ঋষিপাড়ায় স্বদেশ সংস্থার উদ্যোগে এবং সাইট সেভার্স এর সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর বাস্তবায়নে শতাধিক দরিদ্র দলিত ও অনগ্রসর মানুষের বিনামুল্যে ছানি অপারেশন, চক্ষু চিকিৎসা সেবা ঔষধ ও চষমা বিতরণসহ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের পক্ষে এসিস্টেন্ট সার্জন ডাক্তার মোঃ নুরুল ইসলাম, ইনক্লুশন অফিসার মো: আলিমুর রেজা, চশমা পরিক্ষক আল্ আমিন, ই্উপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, মেম্বর সাজাহান ইসলাম ও মোর্শেদুল হক এবং স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ, সৃজনী সংস্থার তহমিনা ইসলাম।
স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেসবিজ্ঞপ্তি









