আগামী জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দসহ ২১দফা বাস্তবায়নে জেলা নাগরিক কমিটির সভা
আগামী জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দসহ ২১দফা বাস্তবায়নে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল।
বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপি, অধ্যাপক পবীত্র মোহন দাস, শেখ হারুণ অর রশিদ, হেনরী সরদার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, অ্যাড. আসাদুজ্জামান দিলু, অ্যাড. মুনির উদ্দীন, নিত্যানন্দ সরকার, শেখ সিদ্দিকুর রহমান, সুরেশ পান্ডে, আবু আফফান রোজ বাবু, তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাড. আসাদুজ্জামান দুলু, মহুয়া মঞ্জুরী, স্বদেশের মাধব দত্ত, মুনসুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল।
সভায় জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত রেললাইন, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া কমপ্লেক্স, শ্রমঘন শিল্প কলকারখানা স্থাপনসহ জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া নদী ভাঙন রোধ, জলাবদ্ধতা দূরীকরণ এবং সাতক্ষীরা পৌরসভাসহ জেলায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। এসব দাবি বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ, সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি







