হাইকোর্টের নির্দেশে সপদে বহাল একেএম আজহারুজ্জামান মুকুল
সংবাদদাতা: সাতক্ষীরা সদরের বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম আজহারুজ্জামান মুকুল পুনরায় স্বপদে বহাল হয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরবর্তীতে তিনি ওই বরখাস্তাদেশের বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলাটি শুনানির পর গত ১২ মে হাইকোর্ট সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করেন। আদালতের নির্দেশনা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে তার বিরুদ্ধে জারি করা সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়।
এর ফলে একেএম আজহারুজ্জামান মুকুল পুনরায় তার পূর্বের দায়িত্ব পালনের সুযোগ পান। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার স্বপদে প্রত্যাবর্তনের ঘটনায় বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকের মতে, এ সিদ্ধান্ত বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষা পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, বিষয়টি এখন স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের মধ্যে রয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পূর্বের গতিতেই চলমান।
উল্লেখ্য, একেএম আজহারুজ্জামান মুকুলের সাময়িক বরখাস্তের ঘটনাটি পূর্বে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সর্বশেষ আদালতের নির্দেশনা ও প্রশাসনিক সিদ্ধান্তের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।









