বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈত্র্যি দিবসে ব্যতিক্রমী মেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈত্র্যি দিবসে ব্যতিক্রমী মেলা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘প্রাণবৈচিত্র্য মেলা’। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে উপজেলার হরিনগর সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

 

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় উপকূলীয় এলাকার জনসংগঠনসমূহ, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন ও গ্রীন কোয়ালিশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে সুন্দরবনের প্রাণ, প্রকৃতি ও জীবনের সুরক্ষায় চুনকুড়ি নদীর পাড়ে প্রতীকী প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা, স্থানীয় জীববৈচিত্র্য, দেশীয় বীজ, ঔষধি গাছ ও পরিবেশবান্ধব কৃষি উদ্যোগের বিশেষ প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক নবতারণ ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, জেলে ও জলবায়ু কর্মীরা অংশ নেন। বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম ও এস এম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা কল্যাণ ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা গাজী আব্দুর রউফ প্রমুখ।

 

বক্তারা সুন্দরবন সংরক্ষণ ও উপকূলের খাদ্য সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দেন। মেলার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় জেলে ও মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকজ গান ও নৃত্য। এ ছাড়া হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাণবৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য তিনজনকে ‘সবুজ যোদ্ধা’ সম্মাননা স্মারক দেওয়া হয়। তারা হলেনÑআটুলিয়ার রবীন্দ্রনাথ ম-ল, পদ্মপুকুরের তেজেন্দ্রনাথ মৃধা ও রমজাননগরের ‘টাইগার’ গণি।

 

 

Ads small one

রামিসার খুনিদের দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
রামিসার খুনিদের দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকার কোনও অন্যায়কারীকেই ছাড় দেবে না।

বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১০টায় রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনের খবরে রাত সাড়ে ৮টার পর থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হন। এসময় তারা খুনিদের বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীকালে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।

উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।

সাতক্ষীরায় খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। ২১ মে বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্রেতাহীন বিপণির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুপ্রকের সভাপতি ডা. আবুল কালাম বাবলা। তিনি বলেন, “বিক্রেতাহীন এই সততা স্টোরগুলো শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ, সততা ও নৈতিকতা চর্চার এক অনন্য প্ল্যাটফর্ম। ছাত্রজীবন থেকেই এই মূল্যবোধ চর্চার মাধ্যমে তারা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার এ এন এম নাজমুল-উলা, জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস এবং দুপ্রক সদস্য মো. সাকিবুর রহমান।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার ২৫ হাজার টাকা অর্থায়নে এই স্টোরটি চালু করা হয়েছে, যেখানে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে নিজ দায়িত্বে পণ্যের মূল্য জমা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সততা সংঘের ১১জন সদস্য উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ভূমি সেবা মেলা শেষ, কুইজে পুরস্কৃত ৩ শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
আশাশুনিতে ভূমি সেবা মেলা শেষ, কুইজে পুরস্কৃত ৩ শিক্ষার্থী

আশাশুনি প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বে) শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে মেলা উপলক্ষে আয়োজিত ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুইজে প্রথম স্থান অধিকার করেছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নুসরত জাহান মিম।

 

দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সাদিয়া নওসিন এবং আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির সানজিদা সুলতানা। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানসহ স্থানীয় শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।