মুঠো ভর্তি রোদ্দুর
কাজী গুলশান আরা
চোখ যায় যদ্দুর
তোমার অখ- বিস্তৃত ক্যানভাস
চাইলেই আঁকতে পারো নীল সিঁড়ি
অরণ্যের গহীন শ্যামল
হতে পারো
সৃষ্টির উন্মাদনায় নেশাতুর
চোখের তারায় বাঁধতে পারো সুনীল আকাশ
বুক ভর্তি বারুদ
পেরিয়ে যাও জোনাক জ্বলা মাঠ
ছুঁয়ে দাও মায়ের হাসি
বাগানের ফুল
অমরত্ব পাক বাবার শার্ট
মুছে ফেল অপ্রাপ্তির অমানিশা
এসো
সব ভুলে বলি—ভালোবাসি…



