রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাছখোলায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ: অবিবাহিতদের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
মাছখোলায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ: অবিবাহিতদের জয়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঐতিহ্যবাহী মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ’ প্রীতি ফুটবল টুর্নামেন্ট। রবিবার (৩১ মে) বিকেল ৫টার সময় টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশে এই ম্যাচটি শুরু হয়।

 

ঈদের ছুটির আমেজে গ্রামের সকল স্তরের মানুষের মাঝে এ খেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ম্যাচটি দেখতে দুপুরের পর থেকেই স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা মাঠে জড়ো হতে থাকেন। খেলা শুরুর আগেই মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

খেলার প্রথমার্ধ থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। মাঠের চারপাশ থেকে দর্শকদের তুমুল করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একদিকে বিবাহিত একাদশের অভিজ্ঞ খেলোয়াড়দের চতুর পাসিং, অন্যদিকে অবিবাহিত একাদশের তরুণদের গতিশীল ও দমকা আক্রমণ। সব মিলিয়ে ম্যাচটি রূপ নেয় এক দারুণ লড়াইয়ে।

নিয়মানুযায়ী ফুটবল ম্যাচে যে দল কম গোল হজম করে বা বেশি গোল দেয়, তারাই জয়ী হয়। ম্যাচটিতে অবিবাহিত একাদশ নিজেদের জালে মাত্র ১টি গোল খায়। অপরদিকে, বিবাহিত একাদশ রক্ষণভাগের দুর্বলতার কারণে ২টি গোল খেয়ে বসে। ফলে অবিবাহিত একাদশ ১-২ গোলের ব্যবধানে (১টি গোল কম খেয়ে) ম্যাচটিতে জয়লাভ করে।
খেলা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বিজয়ী এবং রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরণের প্রীতি ম্যাচ গ্রামীণ জনপদে ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং সমাজের সকল বয়সের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরিতে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

আল মামুন: সাতক্ষীরার তালার নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে মিঠাবাড়ি ৪ নং ওয়ার্ড। রবিবার (৩১ মে) বিকেলে মিঠাবাড়ি মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬-০ গোলে চকারকান্দা ১ নং ওয়ার্ডকে পরাজিত করে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে মিঠাবাড়ি ৪ নং ওয়ার্ড। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে চকারকান্দা ১ নং ওয়ার্ড তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

উদ্বোধনী ম্যাচে গোল উৎসব উপভোগ করতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। প্রতিটি গোলের পর সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।

মিঠাবাড়ি বহুমুখী সংঘের আয়োজনে এবং হাসিব অটো রাইস মিল, রাকিব অটো রাইস মিল ও রাকিব কোল্ডস্টোরেজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাকিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইবাদুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন, মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি এস এম লিয়াকত আলী, সাবেক ওয়ার্ড সদস্য এস এম হায়দার আলী, চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি, আবাদেরহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইকরাম আলী, পাটকেলঘাটা থানার এসআই মতিনসহ সঙ্গীয় ফোর্স, প্রভাষক আতাউর রহমান আতা, শিক্ষক আব্দুল মজিদ, ওয়ার্ড সদস্য ডা. আব্দুল গফুর, শিক্ষক মাহবুব মিলন, বিএনপি নেতা ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ম্যাচগুলোতেও দর্শকদের উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানান তারা।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এই আয়োজন করা হয়েছে। তিনি জানান, টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি গরু প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোকেও পুরস্কার হিসেবে ছাগল দেওয়া হবে। এ ঘোষণা উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

তালার হাজরাকাটি জামতলা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
তালার হাজরাকাটি জামতলা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি জামতলা মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান, বিধানচন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মলঙ্গী, রবিউল ইসলাম।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক হাসেম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জহর হাসান সাগর। সার্বিক আয়োজন করে ভেজাইল্ল পাবলিক ফেসবুক টিম ও স্থানীয় গ্রামবাসী।

ঐতিহ্যবাহী এ হাডুডু খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ লড়াই অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে হাজরাকাটি হাডুডু দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আঠারোমাইল হাডুডু দল মাত্র এক পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে রানার-আপ হওয়ার কৃতিত্ব লাভ করে।

 

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির যুগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

কালো চশমা পরে চাঁদাবাজি, জমি দখল ও থানার দালালি করা যাবে না: সাবেক এমপি হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
কালো চশমা পরে চাঁদাবাজি, জমি দখল ও থানার দালালি করা যাবে না: সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি: তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ শে মে) বেলা ১১ টায় তালা উপজেলা বিএনপির আয়োজনে শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন এবং পরে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সহোযোগী অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সরদার মহাব্বত আলী, যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা নারী ও শিশু আদালতের পিপি আলমগীর হোসেন, আশিকুর রহমান মুন্না, সাবেক এমপির সহোদর আব্দুস সালাম মধু, গাজী সুলতান আহমেদ, মাস্টার শাহাদাত হোসেন, অমল দত্ত, অধ্যাপক রবিউল ইসলাম, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, মহিলা দলের মেহেরুন্নেসা মিনি, কৃষক দলের জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম দাদু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, ছাত্রনেতা এস কে ফারুক, খাঁজা নাজমুল হুসাইন, সাগর হোসেন সোহাগ, মোস্তাফিজুর রহমান রাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তার অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ আজও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার অন্যতম প্রেরণার উৎস।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “কালো চশমা পরে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকা-, মাদক ব্যবসা, থানার দালালি কিংবা জমির সালিশ বাণিজ্য তালায় আর চলবে না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ সমাজ গঠনে বদ্ধপরিকর। এছাড়া আগত স্থানীয় নির্বাচনে দল মনোনিত একক প্রার্থী বাছাই করা হবে বলে জানানো হয়।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে অবদান রেখে গেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়া-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে সর্বসাধারণের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।