বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে ডাক পেয়েছে সৌম্য-সৈকত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে ডাক পেয়েছে সৌম্য-সৈকত

 

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৯ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, আর তৃতীয় ও শেষ ম্যাচ ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

গত এপ্রিলের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ব্যাটার আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। এছাড়া নিউজিল্যান্ড সিরিজে বাইরে থাকার পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।


ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে দীর্ঘদিন পর ফিরলেন জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক। ঢাকা প্রিমিয়ার লিগে এবার আবাহনীর হয়ে করেছেন একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন , কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Ads small one

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার নবাগত অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্যসচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এটিএম শরিফুল আজাদ, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার শেখ শফিউল্লা, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, শেখ সাইফুল বারী প্রমুখ।

 

এ সময় উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ, সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, বাস টার্মিনাল এলাকায় জানযট নিরসনে ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

কালিগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
কালিগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা উপজেলা প নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

এ সময় থানার নবাগত অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্যসচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহম্মেদ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এটিএম শরিফুল আজাদ, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার শেখ শফিউল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

 

সভায় জনাকীর্ণ স্থানে ধুমপান বন্ধ, ধুমপানের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো, সিগারেটসহ তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে তামাকজাত পণ্য বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঢাকায় ফিরছেন আতিফ আসলাম, কনসার্ট ২৪ জুলাই

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
ঢাকায় ফিরছেন আতিফ আসলাম, কনসার্ট ২৪ জুলাই

ঢাকার সংগীত প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আবারও এ দেশের মঞ্চে সুরের জাদু ছড়াতে আসছেন পাকিস্তানের তুমুল জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো মিউজিক্যাল ইভেন্ট ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছরের স্থগিত হয়ে যাওয়া বহুল আকাক্ষিত এই কনসার্টটি পুনরায় আয়োজনের মাধ্যমে দর্শকদের দেওয়া কথা রাখছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’।

আয়োজন প্রসঙ্গে ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’-এর পরিচালক কাজী রাফসান বলেন, “গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সুযোগ পেলেই এই শো আমরা আবারও ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা আমরা সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখে এতকাল অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টির পূর্ণতা দিতে চাই।”

তিনি আরও যোগ করেন, “এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়, এটি আমাদের দর্শকদের আস্থার প্রতি এক ধরণের সম্মান। যারা গত বছর টিকিট কিনে রেখেছিলেন, তাদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট দেওয়া হবে।”

আয়োজক দল জানিয়েছে, কনসার্টের জন্য নির্ধারিত ভেন্যুর নাম খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে সবচেয়ে বড় সুখবর হলো, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন এবং টাকা ফেরত (রিফান্ড) নেননি, তাদের নতুন করে কোনো টিকিট কেনার প্রয়োজন নেই। তাদের শুধু mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Apply’ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারির মাধ্যমে তাদের কাছে নতুন টিকিট পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা হাতে পাননি, তারা চাইলে ওয়েবসাইট থেকে রিফান্ড আবেদন প্রত্যাহার করে পুনরায় টিকিট বুকিং করতে পারবেন। যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে কোনো চার্জ ছাড়াই ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।