অ্যাডভোকেট ফিরোজের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদের মা ফিরোজা খাতুন গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অসুস্থ ফিরোজা খাতুনকে দেখতে হাসপাতালে যান সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী, অ্যাডভোকেট মো. নুরুল আমিন ও অ্যাডভোকেট শাহরিয়ার হাসীব।
এ সময় তাঁরা ফিরোজা খাতুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁর দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সুচিকিৎসার জন্য অনুরোধ জানান।
অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ বলেন, ‘আমার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ হাসপাতালে এসে তাঁর খোঁজখবর নিয়েছেন এবং সুচিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাঁদের এই আন্তরিকতায় আমি কৃতজ্ঞ। আমার মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
ফিরোজা খাতুনের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি









