আশাশুনিতে অর্ধবার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মূল্যায়ন সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের অর্ধবার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই দিনের এ সভা অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভমেন্ট নিউট্রেশন (গেইন) এর বাস্তবায়নে অনুষ্ঠিত মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা।
গেইন এর প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামা নন্দ কুন্ডু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নীতিশ কুমার গোলদার, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আবু বকর সিদ্দিক, এসএম হোসেনুজ্জামান হোসেন, প্রশাসক আক্তার ফারুক বিল্লাল, সাইফুল ইসলাম বাচ্চু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়সহ ১০জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
আশাশুনি, শোভনালী, বড়দল, খাজরা, আনুলিয়া ও কুল্যা ইউনিয়নের পুষ্টি কমিটির সদস্যদের অংশগ্রহণে মূল্যায়ন সভায় বিগত সভায় গৃহীত পুষ্টি কর্ম পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। আজ বৃহস্পতিবার একই স্থানে বুধহাটা, শ্রীউলা, প্রতাপনগর, দরগাহপুর ও কাদাকাটি ইউনিয়নের পুষ্টি কমিটির মূল্যায়ন সভা অনুষ্ঠিত হবে।









