আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগদ্ধাত্রী পূজা শুরু
oplus_2
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে কাপসন্ডা গদাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান, প্রথম দিন মঙ্গলঘট স্থাপন, দেবীর আবাহন, শ্রীশ্রী চ-ীপাঠ, ভক্তদের পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) মহানবমী পূজা, পূজা-অর্চনা, হোমযজ্ঞ, পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহাদশমী পূজা, দেবীর প্রদক্ষিণ, স্তোত্রপাঠ, দর্পণ বিসর্জন ও যাত্রা মঙ্গলের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
মন্দিরের সভাপতি কৃষ্ণ ব্যানার্জী বলেন, আলোর উৎসব ও ভক্তির আবেশে মা জগদ্ধাত্রীর আগমন উপলক্ষে ভক্তদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। তিনি পূজার সার্বিক সাফল্য কামনা করেন।









