বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কয়রার কাশিয়াবাদ স্টেশনের বাউন্ডারিতে জাম ও লিচু গাছের চারা রোপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
কয়রার কাশিয়াবাদ স্টেশনের বাউন্ডারিতে জাম ও লিচু গাছের চারা রোপন

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বাউন্ডারি এলাকায় জাম ও লিচু গাছের চারা রোপণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান এবং খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলামের নির্দেশনায় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বাউন্ডারি এলাকায় এসব ফলদ গাছের চারা রোপণ করা হয়।

 

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীনসহ তার স্টেশনের স্টাফরা এ সময় উপস্থিত থেকে জাম ও লিচুর চারা রোপণ করেন। স্থানীয় বাসিন্দা মোঃ ইয়াছিন আলী বলেন, বন বিভাগের বাউন্ডারি এলাকায় ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতে ফলদ গাছের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, সরকারের ঘোষণা মোতাবেক এই গাছের চারা রোপন করা হয়েছে। এগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ ধরনের মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।

Ads small one

সাতক্ষীরায় গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অরবিস ইন্টারন্যাশরালের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার ব্যবস্থাপক মোহাম্মদ মোর্ত্তজা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল (টিটো)।

আলোচনা সভায় বক্তারা চোখের সঠিক যতœ, নিয়মিত চক্ষু পরীক্ষা এবং দৃষ্টিজনিত নানা সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জিএম আজহারুল ইসলাম, ডা. ফাতেমা তুস জোহরা, ডা. মনিরুজ্জামান ও ডা. অতীশ কুমার বাছারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেশবপুর এমএম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
কেশবপুর এমএম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মেহেরপুর, মির্জাপুর ও গোবিন্দপুর (এম এম) মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক বাবলুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার তোরাবুল ইসলাম, সাংবাদিক এম এ রহমান, আক্তার হোসেন, চিংড়া বাজার ক্যাম্প পুলিশের ইনচার্জ শামিম হোসাইন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সিদ্দিকুর রহমান।
শিক্ষক মো. জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিদ্যালয়ের জমিদাতা সৈয়দ জাফর হাসান লাভলু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুবনেতা শাহিনুর রহমান শাহীন উপস্থিত ছিলেন। তিন শতাধিক শিক্ষার্থীর অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে হাজী আব্দুল মোতালেব মহিলা ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের দাতা সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, “তোমরা যারা নতুন ভর্তি হয়েছ, তোমাদের সামনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। প্রতিষ্ঠিত হতে হলে এখন থেকেই পড়াশোনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নিয়মিত ক্লাসে আসতে হবে এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলতে হবে।” তিনি আরও বলেন, শুধু ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে পরিবার ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন ও কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক নারায়ণ চন্দ্র দত্ত এবং শিক্ষার্থী ইরিন জামান ও সুমী খাতুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন মনিরা হারুন মীম এবং গীতা পাঠ করেন সৌমিতা চক্রবর্তী মৌমিতা। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং কলেজের চারজন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।