কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে চলমান পদক্ষেপ আরো জোরদার করা এবং শহরের যানজট, পরিচ্ছন্নতা, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, মাওলানা আহম্মদ আলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান সাঈদ আলি গাজী, মাহবুবুর রহমান মফে, বিশাখা তপন সাহা, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কেএম আনিছুর রহমান, জাহাঙ্গীর হেসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।





