কলারোয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সকল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশদের সাথে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (যুগ্মসচিব) হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাপ্পী কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার প্রমুখ। মতবিনিময় সভা শেষে জন্ম-মৃত্যু নিবন্ধনে শতভাগ অর্জিত হওয়ায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমান ও একই ইউনিয়নের গ্রাম পুলিশ আজাহারুল ইসলামকে পুরস্কৃত করা হয়।









