কলারোয়ায় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন সাবেক এমপি হাবিব
কলারোয়া প্রতিনিধি: টানা বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির নেতা হাবিবুল ইসলাম হাবিব। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের চারপাশের জলাবদ্ধ পরিস্থিতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রইছ উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম এবং প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল প্রমুখ। এ সময় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব পৌর এলাকার এই জনদুর্ভোগ লাঘবে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সচল ও জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন।












