কলারোয়ায় ৫৫ পিস ইয়াবাসহ আটক ২
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কলারোয়ার সীমান্তবর্তী হিজলদী গ্রামের পশ্চিমপাড়ায় প্রথম অভিযানটি চালানো হয়। সে সময় ৩০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি হিজলদী গ্রামের প্রয়াত গোলাম মোস্তফার ছেলে।
অপরদিকে শুক্রবার (২৮ আগস্ট) কলারোয়া পৌরসভা এলাকার মির্জাপুর গ্রামে চালানো হয় দ্বিতীয় অভিযানটি। সেখান থেকে ২৫ পিস ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মির্জাপুর গ্রামের প্রয়াত রজব আলীর ছেলে।
পৃথক দুটি আটকের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।












