বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

কালিগঞ্জে যাকাত তহবিলের চেক বিতরণ করলেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
কালিগঞ্জে যাকাত তহবিলের চেক বিতরণ করলেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ

Oplus_16908288

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে যাকাত তহবিলের চেক বিতরণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক মন্ত্রীপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ।

শুক্রবার (১ মে) বেলা তিনটায় নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর আয়োজনে জীবিকা উন্নয়ন কেন্দ্র কালিগঞ্জ সাতক্ষীরা প্রকল্পের আওতায় ৪৯০ টি পরিবারের মধ্যে ৪৯ লক্ষ টাকার এ চেক বিতরণ করা হয়।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুুল ইসলাম খানের সভাপতিত্বে ও প্রকল্পের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক মন্ত্রীপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ।

তিনি বলেন, বাংলাদেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে সি জেড এম এর জীবিকা উন্নয়ন কার্যক্রম সবচেয়ে কার্যকর প্রয়োজনীয় একটি উদ্যোগ। কারণ এটি একটি সমন্বিত উন্নয়নমূলক প্রোগ্রাম। একটি পরিবার দরিদ্র হওয়ার পেছনেযতগুলো কারণ রয়েছে, সেসব বিষয়ে সমন্বিত সহযোগিতার মাধ্যমে উক্ত পরিবারকে হতদরিদ্র অবস্থা থেকে যাকাতদাতায় রূপান্তর করা সম্ভব।

আরও বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সাবেক সচিব) ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া।

তিনি বলেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট গত ১৭ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ১৮ লক্ষ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।

এসময় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর এজিএম এনামুল হক, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমান, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ গোলাম মাহমুদ, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান থেকে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নের বারোটি গ্রামের মোট ৪৯০ দরিদ্র পরিবারের মাঝে এক কোটি ৪২ লক্ষ ৩৫ হাজার টাকার মধ্যে প্রথম ধাপে প্রতিটি পরিবারে ১০ হাজার টাকা করে মোট ৪৯ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

প্রতিটি হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলাই হলো সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর লক্ষ্য ও উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে সাবেক মন্ত্রী পরিষদ সচিবের নিজস্ব দানকৃত জমিতে নির্মিত ‘বেহেশতী গোরস্থান’ এর উদ্বোধন করেন। এ সময় ডক্টর শেখ আব্দুর রশিদকে চেয়ারম্যান ও শিক্ষক আহমেদ কবিরকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

 

Ads small one

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পেছাল

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন এই সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৩ জুন) মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে’র প্রজ্ঞাপন অনুযায়ী এই পরীক্ষা আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) থেকে শুরু হয়ে ১৩ জুলাই ২০২৬ (সোমবার) পর্যন্ত চলার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ (বুধবার) থেকে এই পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)।

দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

 

 

 

 

 

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান (জাহিদ) বিরল ও জটিল স্নায়ুরোগ ‘জিবিএস’ (গিলিয়ান-বার সিন্ড্রোম)-এ আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার হরিশপুর গ্রামের সোহরাব সরদারের একমাত্র ছেলে নাঈমুর রহমান গত ১৯ জুন আকস্মিক এই রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এম এ আউয়ালের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জাহিদকে দ্রুত ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক গুরুতর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। জাহিদের অসুস্থতার খবর পেয়ে দুপুরে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নিজে হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন জাহিদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

 

 

 

তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

‎তালা প্রতিনিধি: ‎তালায় বেসরকারি সংস্থা দলিত’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত’র আয়োজনে এবং দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো- ইতালির সহযোগীতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, দলিত’র হেড অব প্রোগ্রাম (ইনক্লুশন এন্ড লাইভলিহুড) নিতাই চন্দ্র দাস।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস ও উপজেলা আইসিটি কর্মকর্তা (অঃ দাঃ) মো. শরিফুল ইসলাম।

 

দলিত’র টেকনোলজি এডুকেটের পবিত্র দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে ফাইনান্স ও এডমিন কৃষ্ণ পদ দাস, প্রজেক্ট অফিসার জয়ন্ত কুমার দাস ও কমিউনিটি নারী নেত্রী স্বরসতী দাসসহ ২৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎সভায় দলিত সংশ্লিষ্ট ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের মেয়াদ, বাজেট এবং কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।