মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

কালিগঞ্জের নলতায় সড়ক ও জনপথের উচ্ছেদকৃত জায়গায় পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
কালিগঞ্জের নলতায় সড়ক ও জনপথের উচ্ছেদকৃত জায়গায় পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পরেও পুনরায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়ছে। সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক নির্মাণ কাজ চলাকালীন সময়ে এই অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ নিয়ে সরকারের আইন ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্নসহ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর দুঃসাহস নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাস্তার পাশ দখল করে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণ ও দখল করছে ওই চক্রটি।।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীর মদদে নলতা হাসপাতালের উত্তর ও পশ্চিম দিক জুড়ে নলতা গ্রামের সুবল কর্মকারের ছেলে বিকাশ, বিধান, রাহুল মৃত কানাই কর্মকারের ছেলে বিশ্বনাথ, মৃত পঞ্চাননের ছেলে শংকর, দীপঙ্কর, মৃত রবীন্দ্র কর্মকারের ছেলে মিথুনসহ অনেককে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদকৃত জায়গায় পুনরায় দোকানঘর তৈরীর কাজ করতে দেখা যায়।

বিষয়টি নজরে আসায় সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী- ২ এর চলতি দায়িত্বে মতিয়ার রহমান গত ২০-৪-২৬ তারিখে ৩৫.০১.৮৭৮২.৮৩৮১৮.০০১.২৬-৩৯৭ নং স্মারকে উল্লিখিত ব্যক্তিদের ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে নোটিশ প্রদান করেছেন।

সেখানে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা হতে ভেটখালী মহাসড়কের ২৩ কিলোমিটারে কালিগঞ্জ উপজেলাধীন নলতা কাঁচাবাজার সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে অবৈধভাবে পুনারায় নির্মাণ কাজ শুরু করেছেন। যা বাংলাদেশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও বিল্ডিং (দখল উদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৫ ধারার পরিপন্থী। এছাড়াও মহাসড়ক আইন ২০২১ এর ১৪(৭) ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ ধারা অমান্য করলে অনূর্ধ্ব ২ বছরের কারাদ- এবং ৫ লক্ষ টাকা অর্থদ-সহ ৫০ হাজার টাকা বা উভয় দ-ের বিধান রয়েছে।

তবে ঘুরে দেখা গেছে সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য উভয়পার্শ্ব থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিছুদিন যেতে না যেতেই পুনরায় শ্যামনগর , কালিগঞ্জ, দেবহাটা এলাকা জুড়ে রাস্তার দুই পাশে পুনরায় অবৈধভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়ে গেছে।

 

Ads small one

আশাশুনির আনুলিযায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
আশাশুনির আনুলিযায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ওয়াইফাই সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত আশরাফুল হাওলাদার আশাশুনি উপজেলার বাগালি গ্রামের মৃত বাবর আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে আশরাফুল আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের গৌতম সরকারের ঘরের পেছনের একটি বৈদ্যুতিক খুটিতে উঠে ওয়াইফাই লাইনের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং পিলারের সাথে থাকা সেফটি বেল্টে ঝুলতে থাকেন। পরে স্থানীয় লোকজন পিলারে থাকা সেফটি বেল্ট কেটে আশরাফুলের মরদেহ নিচে নামিয়ে আনেন।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সাতক্ষীরা-৩৩ বিজিবির উদ্যোগে বৈকারী সীমান্তের হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে শুষ্ক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান, উপ-অধিনায়ক শাদমান শাকিব, উপ-পরিচালক মাসুম বেগ ও মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমুখী মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অন্যায়ের কাছে সাতক্ষীরার মানুষ কখনো মাথা নত করেনি এবং ভয় দেখিয়েও তাঁদের দমানো যাবে না।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের স্মরণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মোনার সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার কোনো অনিয়ম ও দুর্নীতির কাছে তিনি মাথা নত করবেন না। সম্প্রতি সংসদে সাতক্ষীরায় রেললাইন স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, পৌরসভার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক কাঠামোর উন্নয়নের দাবি তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।