গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ডি কে এফ গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার সুবিধার জন্য ফুটবল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের বরাদ্দ থেকে এসব ফুটবল প্রদান করা হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াজেদ শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় স্থানীয় জামায়াত নেতা আব্দুল গফুর সানা, মাওলানা আবু বকর সিদ্দিক, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আহাদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজের সঠিক শারীরিক ও মানসিক বিকাশে প্রাতিষ্ঠানিক ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম।









