বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস

সংবাদদাতা: কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সদরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সদরের এল্লারচর চিংড়ি প্রদশর্নি খামারের হররুমে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা সদর এ কংগ্রেসের আয়োজন করে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল। তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি, পুষ্টিসম্মত কৃষি চর্চা এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সারাদেশে প্রায় ২ কোটি ২৭ লাখ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ২০ হাজার ১৮১ জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৫৪২ জন। পর্যায়ক্রমে কৃষক কার্ডের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনি সরকার।
এছাড়া বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জামাল উদ্দীন, আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ এবং পার্টনার প্রকল্পের প্ররিচারক মোছাদ্দেক।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি, পুষ্টিনির্ভর কৃষি সম্প্রসারণ এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতেও ফিল্ড স্কুল কার্যক্রম কার্যকর ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, সফল উদ্যোগ উপস্থাপন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিনির্ভর কৃষি সম্প্রসারণ, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Ads small one

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালি

পত্রদূত ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরে ম্যারাথন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকালে র‌্যালিটি শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরান একাডেমি চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে অবস্থিত খুলনা রোডের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।

ম্যারাথন র‌্যালিতে নেতৃত্ব দেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান এবং সেক্রেটারি নুরুন নবী। এতে শহর শাখার নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে শিবির নেতারা বলেন, “সারাদেশে আমরা যে চিত্র দেখেছি, তা অবশ্যই পরিকল্পিত। যাতে মানুষের মন থেকে জুলাইয়ের স্মৃতি মুছে যায়। আমরা বিশ্বাস করি, এই অপকর্মগুলো তারাই করেছে, যারা এ দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় মেনে নিতে পারছে না।”

তারা আরও বলেন, “অনেক প্রাণের বিনিময়ে এবং ত্যাগ, জুলুম ও নির্যাতন সহ্য করে দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘মেধা না কোটা’ নীতির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। যে জাতি মেধার যথাযথ কদর ও মূল্যায়ন করবে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না।

ম্যারাথন র‌্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানি প্রদান

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহতদের সম্মানি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভা থেকে এসময় ৪ জন শহিদ পরিবারের মাঝে মাথাপিছু ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং আহতদের মাঝে মাথাপিছু ৫০০ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়। ৪ জন শহীদ পরিবারসহ সর্বমোট ১০১ জনের মাঝে এ সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওঃ আজিজুর রহমানসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভার শেষ পর্যায়ে গণঅভ্যুত্থানে শহীদ ৪ জন শহিদ পরিবার ও আহত ৯৭ জন জুলাই যোদ্ধাকে সম্মানি প্রদানের জন্য জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বক্তব্য শেষ করার পর পুলিশ সুপার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমকে মঞ্চে ডেকে নেয়া হয়। সম্মানি বিতরণের সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুইজন মঞ্চে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উক্ত সম্মানী উপহার বিতরণ করেন।

 

এসময় উপস্থিত অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য দেন। এরআগে সকাল ৯টায় সাতক্ষীরা শহরের পুরাতন ডাবাংলোয় অবস্থিত জুলাই স্মৃকিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।

 

নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় একটি বাল্কহেডসহ দুই জনকে আটক করে স্থানীয়রা। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০ দিকে উপজেলার ঝাঁপালি এলাকা থেকে বাল্কহেডটি আটক করে নওয়াবেঁকী ফেরিঘাটে নিয়ে যায়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন রাত ১২ টার সময় ঘটনা স্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম, সেকেন্ড অফিস বিপ্লব হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, সালাম ও নাহিদসহ কয়েকজন ব্যক্তি অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় বাল্কহেডটি আটক করেন।

বালু উত্তোলন কারিরা বলেন, শ্যামনগর উপজেলায় নদী থেকে অহরহ বালু উত্তোলন করা হলেও তাদের আটক করা হয় না। কালীগঞ্জ উপজেলা বাল্কহেড হওয়ায় তারা বাল্কহেড আটক করেছে। তারা আরও বলেন, নাহিদ নামের একটা ব্যক্তিকে প্রতি ফুট বালু বাবদ আড়াই টাকা করে দিয়ে এর আগেও বালু উত্তোলন করেছেন। কিছু দিন পরে আবার বালু কাটতে আসলে তাদের বাল্কহেডটি আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় অভিযুক্ত শেখ সাগরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর তীরবর্তী এলাকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।