কেউ তো নয় অবহেলার
জয়ন্ত কুমার চঞ্চল
কেউ তো নয় অবহেলার
আগে পরে পরিবর্তন,
আসল ব্যাপার এইযে
নিজের চাই সংশোধন।
কাদা বালুর চরিত্র
ভিন্ন যদিও বটে,
ময়লা জমে দুটোয়
কথা মিথ্যা নয় মোটে।
কাঁচে দাঁতে কাটাকাটি
দু’টো জিনিসেই হয়,
সব কাটাতেই ক্ষতি
এমনটাও কিন্তু নয়।
গঠনমূলক সমালোচনা
নয়তো কিছু দোষের,
স্বার্থের বাইরে কথা বলাই
সবথেকে সুন্দরের।
বলুক মন্দ কেউবা মোর
শেষ কথা নয় ওটা,
ষড়যন্ত্রের শিকারীদের
বুঝতে হবেই সেটা।
পেষন তোষন কোনোদিন
বয়েই আনেনা ভালো,
সত্যের সাথে মানিয়ে চলা
সবাইকে দেয় আলো।
কালকে যেজন দূরে ছিলো
আজ কাছের অতি আপন,
আগামীকাল হয়তো এদের
হতেপারে বড়োই দুশমন।


