রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কেশবপুরে হতদরিদ্র নারীদের গবাদিপশু বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
কেশবপুরে হতদরিদ্র নারীদের গবাদিপশু বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে হতদরিদ্র ও প্রান্তিক নারীদের আর্থসামাজিক উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করতে গবাদিপশু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নারী বাদী মহিলা সংস্থা ভগ্নী নিবেদিতা মঞ্চ (বিএনএম) বাস্তবায়িত প্রকল্পের আওতায় শনিবার সকালে উপজেলার আলতাপোল গ্রামে উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সমন্বয়কারী কল্যাণী দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী। বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা শিপ্রা মন্ডল। নির্বাহী পরিচালক অন্তি ঘোষের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলার চারটি গ্রামের ছয়জন হতদরিদ্র নারীর প্রত্যেকের হাতে একটি করে গবাদিপশু তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তাঁদের আয়বর্ধক কর্মকা-ে সম্পৃক্ত করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য গৌতম কুমার দে।

Ads small one

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার

সংবাদদাতা: নবজাতক ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি.-এর আয়োজনে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহ. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম. ডি মারুফুজ্জামান।

শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: ‘বাল্যবিয়ে বন্ধ করি, শিশুর জীবন সুন্দর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দুপুর ১২টায় অ্যাকশনএইড বাংলাদেশ, এলআরপি-৫৪ এর আয়োজনে শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী-ছাত্রীদের উপস্থিতিতে বাল্যবিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মো. ফারুকুুঁধসধহ (ফারুকুজ্জামান), প্রোগ্রাম অফিসার অ্যাকশনএইড, এলআরপি-৫৪, জেবুন নেছা, গৌরব কান্তি বর্মন, কমিউনিটি মোবিলাইজার।

ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি শাহীন-সম্পাদক ইমরান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি শাহীন-সম্পাদক ইমরান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামে নতুন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটি এলাকার মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নে সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠন করা হয়েছে।
এ উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-মো. রজব আলী সরদার, আব্দুস সালাম, মো. আক্তারুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, মো. রায়হান (গাজী পার্টস সেন্টার), মো. আমিনুল ইসলাম (বেঙ্গল গ্রুপ) ও মো. আনছার আলী।
উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য প্রবাসে এবং ঢাকায় অবস্থান করায় ২২ আগস্ট সন্ধ্যায় অনলাইন ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপদেষ্টা পরিষদ ও সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. শাহীন আলমকে সভাপতি এবং মো. ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেনÑ সহ-সভাপতি: মো. রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক: মো. আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক: মো. মনিরুল ইসলাম (মনি), সহ-সাংগঠনিক সম্পাদক: আলমগীর হোসেন (বাবু), অর্থ সম্পাদক: মো. আশিকুর রহমান, দপ্তর সম্পাদক: ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক: মো. হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক: মাও. ইয়াসিন আরাফাত, কার্যকরী সদস্য: মো. হাফিজুল গাজী, মো. কালাম সরদার, মো. ইছারুল সরদার, নাছির উদ্দিন ও মো. সুমন হোসেন। সাধারণ সদস্য: মো. ইকরামুল ইসলাম নয়ন, মো. আশরাফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মুফতি মাহফুজ, মো. নাঈম ইসলাম, ইউসুফ, আল-আমিন মালী ও তরিকুল ইসলাম।