ক্যান্সারে আক্রান্ত সেলিনা বাঁচতে চান, বিত্তবানদের আকুতি
মুজিবর রহমান: পাঁচ বছর ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন তালা উপজেলার পাটকেলঘাটার গৃহবধূ সেলিনা বেগম (৫২)। অর্থাভাবে বর্তমানে তাঁর প্রয়োজনীয় কেমোথেরাপি ও অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
সেলিনা বেগম পাটকেলঘাটার হতদরিদ্র কৃষক মুনসুর খাঁর স্ত্রী। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আগে গৃহস্থালির কাজে সাহায্য করে সংসার চালালেও রোগাক্রান্ত হওয়ার পর থেকে তিনি পুরোপুরি কর্মক্ষমতা হারিয়েছেন। শেষ সম্বল বলতে এখন কেবল তিন শতক ভিটেমাটি অবশিষ্ট আছে।
বর্তমানে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাফর মোহাম্মদ মাসুদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসা বিপুল ব্যয়বহুল হওয়ায় সমাজের বিত্তবান ও সরকারি সহায়তার আকুতি জানিয়েছেন তাঁর পরিবার। (সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর ০১৭৩২-৫০০০৪২)।






