বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সংবাদদাতা: খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনা ময়লাপোতার মোড়ে কলেজ গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র সভাপতি ড. নাসির উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সহসভাপতি সিরাজউদ্দিন সেন্টু, কামরুল ইসলাম ভুট্টো, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় ব্যুরো চিফ প্রভাষক স্বদেশ সরকার, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম নাজমুল হাসান, সহসভাপতি অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক এস এম কামাল আহমেদ, পলাশ সরকার, ইমন শেখ, সুরঝংকার খুলনার সাধারণ সম্পাদক জি এম মহিউদ্দিন এবং খুলনা পোলট্রি ফিশ মালিক সমিতির নেতা জি এম মোশারফ হোসেন, আইনুল হক ও আবদুল আলিম।

‘বৃহত্তর আমরা খুলনাবাসী’, সিপিবি, দৈনিক স্বদেশ বিচিত্রা বিভাগীয় পরিবার, খুলনা পোলট্রি ফিশ মালিক সমিতি, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটি ও সুরঝংকার খুলনাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে সংহতি জানান।

Ads small one

বড়দলে জলজট নিরসনে উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
বড়দলে জলজট নিরসনে উদ্যোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে দীর্ঘদিনের জলজট সমস্যা নিরসনে নর্দমা ও কালভার্ট পরিষ্কার করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর সকালে স্থানীয় জনগণকে সাথে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন বড়দল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম শরীফ।
স্থানীয় বাসিন্দারা জানান, ফকরাবাদ গ্রামের প্রধান সড়ক থেকে হেমন্ত বাইনের বাড়ি পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে শতাধিক পরিবারের বসবাস। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ড্রেন ও কালভার্ট আবর্জনায় আটকে যাওয়ায় বসতবাড়ি, উঠান ও পুকুর প্লাবিত হতো।

আড়াই মাস আইসিইউতে থাকার পর সুস্থ হচ্ছেন শিক্ষার্থী জাহিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
আড়াই মাস আইসিইউতে থাকার পর সুস্থ হচ্ছেন শিক্ষার্থী জাহিদ

পাটকেলঘাটা প্রতিনিধি: জিবিএস (গিয়েন-বারে সিন্ড্রোম) রোগে আক্রান্ত হয়ে ঢাকা নিউরোমেডিসিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান জাহিদ। চিকিৎসকদের আশা, অল্পদিনের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন তিনি।
খুলনার নর্থ ওয়েস্ট প্রাইভেট ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান জাহিদ গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীরা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা গাজী মিজান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার উন্নতি না হওয়ায় সেখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের চিকিৎসক এ কে এম আউয়ালের পরামর্শে তাঁকে দ্রুত ঢাকা নিউরোমেডিসিন হাসপাতালে নেওয়া হয়। গত দুই সপ্তাহে রক্ত দেওয়ার পরও অবস্থার পরিবর্তন না হওয়ায় একপর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর জাহিদের জ্ঞান ফেরে।
জাহিদের মা নার্গিস বেগম ও বাবা সরাব হোসেন সরদার জানান, একমাত্র ভাইকে সুস্থ দেখতে এইচএসসি পরীক্ষা চলাকালেই তা স্থগিত রেখে ঢাকায় ছুটে যান তাঁর বোন মহসিনা খাতুন। বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মহসিনা বর্তমানে আইসিইউতে ভাইয়ের দেখাশোনা করছেন। স্বজনেরা জানিয়েছেন, জাহিদ এখন খাবার খেতে পারছেন এবং তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো।
জাহিদের বাবা সরাব হোসেন সরদার, মা নার্গিস খাতুন, চাচা শাহাবুদ্দিন ও চাচাতো ভাই সাঈদ নাসিরসহ পরিবারের সদস্যরা সবার কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

 

 

কালিগঞ্জে ইসলামী আন্দোলনের মজলিসে শুরা অধিবেশন ও কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
কালিগঞ্জে ইসলামী আন্দোলনের মজলিসে শুরা অধিবেশন ও কমিটি গঠন

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সম্মেলনকক্ষে বাংলাদেশ ইসলামী আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার মজলিসে শুরা অধিবেশন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ অয়েজুর রহমানের সভাপতিত্বে ও হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহা. আবদুল হাই সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন জেলা দক্ষিণ শাখার সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, সহসভাপতি আমিনুর রহমান ও প্রকৌশলী ফয়জুল্লাহ।
অনুষ্ঠানে সাংগঠনিক আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। এতে শেখ অয়েজুর রহমানকে সভাপতি, মুহা. হাবিবুল্লাহকে সম্পাদক ও মুহা. মহিবুল্লাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটি সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।