খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক শান্ত
খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলনে মো. আনোয়ার আলী সভাপতি এবং শেখ শান্ত ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নগরীর খালিশপুরে আইডিবি ভবন মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা জেলার নয়টি উপজেলা থেকে মাঠপর্যায়ের সাংবাদিকেরা এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টাম-লীর সভাপতি মো. শফিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদচর্চার পাশাপাশি গুজব ও অপসংবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। উপদেষ্টাম-লীর সদস্য শেখ তারেক পেশাগত দায়িত্ব পালনকালে আহত বা নিহত সাংবাদিকদের সহায়তার জন্য একটি বিশেষ কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব দেন। অনুষ্ঠানে উপদেষ্টাম-লীর সদস্য শাহিন তালুকদার, মো. আলীমুজ্জামান, কাজী আশফাক হোসেন শামীম, কাজী রমিজ, মেহেদী হাসান শাওন, জাবেদ আলী শেখ ও মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রবর্তনের বার্তা সম্পাদক ডি এম রেজা সোহাগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা ব্যুরো প্রধান শুভ্র শচীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবধারা গঠিত ৫১ সদস্যের কমিটিতে দৈনিক প্রবর্তনের মো. আনোয়ার আলী সভাপতি এবং দৈনিক সময়ের আলোর শেখ শান্ত ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহসভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, মাহফুজুল আলম সুমন, অনিমেষ কুমার মন্ডল, জি এম দুলাল, মো. মামুনুর রশিদ, শাহীন হাওলাদার, মো. সোহরাব হোসেন মুন্সী ও শেখ মো. শামীমুল ইসলাম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. আশিকুর রহমান, আখতারুজ্জামান গাজী লিটন, জি এম ফিরোজ, জি এম রিয়াজুল আকবর, মো. দেলোয়ার হোসেন গাজী ও মো. ইমরান হোসাইন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম, মো. এনামুল হক এনাম, মেহেদী হাসান রুমি ও কাজী সোহাগ। কোষাধ্যক্ষ পদে শামসুল আলম লিপন, দপ্তর সম্পাদক পদে কাজী রায়হান তানভীর সৌরভ, আইনবিষয়ক সম্পাদক পদে মো. আল আমিন হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মোহন চৌধুরী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আরিফ হোসেন দায়িত্ব পেয়েছেন। সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান অতিথিরা। উপস্থিত সাংবাদিকেরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি খুলনার সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে।প্রেসবিজ্ঞপ্তি











