গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময়
সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে জেলা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক তবিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুর রহমান (হাসান), অর্থ বিষয়ক সম্পাদক আরিফ সানা, গণমাধ্যম ও মিডিয়া বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজিবুব রহমান, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সাংবাদিক মুজাহিদুর রহমান রাজু, খালিদ হাসান নিপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাম্প্রতিক গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন এর সাক্ষরিত প্যাডে সাতক্ষীরা জেলার আংশিক কমিটি ঘোষণা করেন। প্রেসবিজ্ঞপ্তি









