শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল

পত্রদূত ডেস্ক: গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ আগস্ট বিকেলে শহরের আমতলা বহুমুখী মাঠে জেলা জামায়াতের উদ্যোগে মিছিলপূর্ব এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় ও পাকাপোল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আমতলা বহুমুখী মাঠে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’, ‘ইনসাফ ও মানবিক বাংলাদেশ চাই’, ‘দুর্নীতি ও দুঃশাসনের অবসান চাই’ এবং ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে গণভোটের রায়ে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোট ও নাগরিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, বিচারহীনতার অবসান এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান ও পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম বক্তব্য দেন। কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

Ads small one

কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের হলরুমে সহকারী অধ্যাপক আনন্দ মোহন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ সভায় সাংগঠনিক কার্যক্রম ও আগামী কর্মপরিকল্পনা,
চলতি মাসে ১, ২ ও ৩ নম্বর ইউনিয়ন কমিটি গঠন, ইউনিয়ন কমিটির দায়িত্ব বণ্টন, সদস্য সংগ্রহ ও সাংগঠনিক সম্প্রসারণ, ইউনিয়নভিত্তিক সভার সময়সূচি নির্ধারণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে সরকারি অনুদানের আবেদনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জরাজীর্ণ ও পুনর্র্নিমাণযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকার মধ্যে প্রাথমিকভাবে ৩টি মন্দির, ১টি শ্মশান ও ১টি গির্জার বিষয়সহ নানা বিষয়ে আলোচনা হয়। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার পাল, হরিকান্ত পাল ও কার্তিক মন্ডল, সাধারণ সম্পাদক দেবাশিস দাস দেবু, ফ্রন্ট নেতা প্রদীপ ঘোষ ঝুনি, অমিত রায় চৌধুরী, মাস্টার প্রদীপ পাল, বাদল কুমার সরকার, তরুণ বিশ্বাস, চয়ন কুমার কুন্ডু, নির্মল মন্ডল, আশিস পোদ্দার, শম্বু মন্ডল, উত্তম দে, মাস্টার প্রশঙ্কর নন্দী, স্বরজিৎ, জয়ন্ত পাল, আরতি রানী রায়, নিশীত রায় চৌধুরী, অনন্ত কুমার দাস, সাধন দাস প্রমুখ।

 

কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’Ñএই প্রতিপাদ্য নিয়ে যশোরের কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে শনিবার সকালে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রেহনেওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেক সোনা খাতুন। সভায় চিকিৎসকেরা শিশুর সুস্থ বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধে জন্মের পর থেকেই মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা আশাশুনি উপজেলা শাখা কমিটি পুনঃগঠন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বুধহাটা বাজারস্থ আছাফুর জিম সেন্টারে অনুষ্ঠিত সভায় এ কমিটি (আংশিক) গঠন করা হয়। কর্পোরাল (অবঃ) শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা রাখেন, সিনিঃ ওয়ারেন্ট অফিসার (অবঃ) আনিছুর রহমান, সিনিঃ ওয়ারেন্ট অফিসার (অব) নওরোজ,
জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মুছা, সহ সভাপতি ওয়ারেন্ট অফিসার আনিছুর রহমান, ওয়ারেন্ট অফিসার মতিয়ার রহমান, ওয়ারেন্ট অফিসার নওরোজ ভুট্ট, ওয়ারেন্ট অফিসার আমিন প্রমুখ। সভায় উপজেলার প্রায় ৮০ জন অবঃ আর্মি, নেভী, বিমান বাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের কন্ঠভোটে কর্পোরাল (অবঃ) শেখ আছাফুর রহমানকে সভাপতি, সার্জেন্ট (অবঃ) আঃ হান্নানকে সাধারণ সম্পাদক ও কর্পোরাল (অবঃ) ইউনুছ আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্য পরবর্তীতে নির্বাচিত করা হবে। আগামী দুই বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।