বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদা না পেয়ে চিংড়িঘের দখলের অভিযোগে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সংম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
চাঁদা না পেয়ে চিংড়িঘের দখলের অভিযোগে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সংম্মেলন

সংবাদদাতা: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের বিরুদ্ধে মোঃ রফিকুল ইসলাম নাম এক ব্যক্তি অভিযোগ তোলেন।

 

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম জানান, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া মৌজায় প্রায় ৯.৪৩ একর জমির ওপর ১৯৮০-৮১ সাল থেকে অদ্যাবধি তিনি সরকারি বন্দোবস্তের মাধ্যমে মৎস্য চাষ করে আসছেন। গত দেড়মাস পুর্বে যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে তার মৎস্য ঘের দখল করে। এতে বাধা দিতে গেলে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসনের সহায়তায় মৎস্য ঘেরের দখল ফিরে পান।

 

এঘটনায় ক্ষুদ্ধ হয়ে আনোয়ারুল ইসলাম আঙ্গুর তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে শ্যামনগর থানা পুলিশ আমাকে একটি মারামারি মামলায় গ্রেপ্তার করে, যা আমি জানিনা। পরদিন শুক্র ও শনিবার আদলত বন্ধ থাকায় আমার জামিন নিতে দেরি হয়।

 

সে সুযোগে ১৭ জুলাই শুক্রবার বিকেলে আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে আব্দুর রাজ্জাক গাজী, মফিজুল ইসলাম মোল্লা, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ ৪০-৪৫ জনের একটি দল পুনরায় ঘেরে হামলা চালিয়ে প্রায় ১০/১২ লাখ টাকার মাছ ধরে নেয় এবং ঘেরের দখল নেয় বলে দাবি করেন।

Ads small one

কলারোয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
কলারোয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

কলারোয়া প্রতিনিধি: ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামী বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বিকেলে এজেন্ট আউটলেট কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক কে এম মুশফিকুল করিম। তিনি বলেন, নৈতিকতা, আস্থা ও কল্যাণমুখী সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থাই ব্যাংকের মূল শক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া শাখার কর্মকর্তা মো. আবুল খায়ের, সোনাবাড়িয়া ওমর বিন খাত্তাব দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা রেজাউল করিম, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান এবং উত্তর সোনাবাড়িয়া মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।

শ্যামনগরে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ফুটবল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
শ্যামনগরে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ফুটবল বিতরণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শনকালে তিনি ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ফুটবল তুলে দেন।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও শিক্ষক মিলনায়তন ঘুরে দেখেন। পরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সঞ্জয় কুমার থান্দার, লিপিকা রায়, রবিউল ইসলাম, বিশাখা রানী, নবদ্বীপ দাস মাঝি, রোকনুজ্জামান, মঙ্গলদ্বীপ মন্ডল, দীনবন্ধু মন্ডল, ভবসিন্ধু বৈদ্য এবং ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা।

সুন্দরবন সুরক্ষায় বনবিভাগ ও সিএমসির সাথে জেলেদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
সুন্দরবন সুরক্ষায় বনবিভাগ ও সিএমসির সাথে জেলেদের মতবিনিময়

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনে বিষ প্রয়োগ বা কীটনাশক দিয়ে মাছ ধরা বন্ধ এবং বনজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্যামনগরের বুড়িগোয়ালিনী নীলডুমুর সিএমসি অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিডিও-এর বাস্তবায়নে এডিপি প্রকল্প ও সুন্দরবন কোয়ালিশনের আওতায় বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেরা এতে অংশ নেন।
৩০ জুলাই অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী বন সংরক্ষক মশিউর রহমান। উপস্থিত ছিলেন ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. এরফান উদ্দীন, সিএমসি কমিটির সদস্যবৃন্দ ও সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।
সভায় বন কর্মকর্তারা কীটনাশক ব্যবহারের ফলে সুন্দরবনের জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির বিষয়টি তুলে ধরেন এবং আইনসম্মত উপায়ে মাছ আহরণের আহ্বান জানান। জবাবে জেলেরা জানান, বছরে প্রায় তিন মাস বনে প্রবেশের পাস বন্ধ থাকায় তাঁরা চরম অর্থকষ্টে পড়েন। এ সময় পরিবার চালাতে তাঁদের চড়া সুদে ঋণ নিতে হয়।
সমস্যা সমাধানে জেলেরা বিকল্প জীবিকা হিসেবে কাঁকড়া বিপণন, ভ্যান ক্রয়, চাল-খাদ্যপণ্য ও পানি ব্যবসা, মৌচাষ, গবাদিপশু পালন এবং সহজ শর্তে ঋণের দাবি জানান। পাশাপাশি বিএলসি কার্ড নবায়ন সহজ করার আহ্বান জানান।
সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান জেলেদের সামাজিক নিরাপত্তা ও নিয়মিত স্বাস্থ্যসেবার ওপর জোর দেন। বন বিভাগের কর্মকর্তারা জেলেদের দাবিসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রতিশ্রুতি দিয়ে জানান, এডিপি খাতের সহায়তায় বিকল্প আয়ের সুযোগ তৈরিতে কাজ করা হবে।