রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ট্রু কলারে নতুন ফিচার ‘ফ্যামিলি প্রোটেকশন’

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
ট্রু কলারে নতুন ফিচার ‘ফ্যামিলি প্রোটেকশন’

স্ক্যাম-কল থেকে বাঁচাতে ট্রু-কলারের মতো অ্যাপের প্রয়োজন দিন দিন বাড়ছে। এবার ব্যবহারকারীদের নিরাপত্তা আরো বাড়াতে নতুন একটি ফিচার চালু করেছে অ্যাপটি, যা পরিবারের সদস্যদের একসঙ্গে সুরক্ষার আওতায় আনতে সাহায্য করবে।
ফ্যামিলি প্রোটেকশন নামের নতুন এই সুবিধাটির মাধ্যমে একটি পরিবারের সদস্যরা একই সুরক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত থাকতে পারবেন। সাধারণত পরিবারের যে সদস্য প্রযুক্তি ব্যবহারে বেশি দক্ষ, তিনি একটি গ্রুপ তৈরি করে সর্বোচ্চ পাঁচজনকে সেখানে যুক্ত করতে পারবেন। এরপর ঐ গ্রুপের সদস্যরা এক ধরনের যৌথ নিরাপত্তা ব্যবস্থার সুবিধা পাবেন, যা সন্দেহজনক কল বা প্রতারণার চেষ্টা শনাক্ত করতে সাহায্য করবে।

এই ফিচারের গুরুত্বপূর্ণ দিক হলো, গ্রুপের সদস্যদের জন্য একটি শেয়ারড ব্লক লিস্ট থাকবে। অর্থাৎ কোনো নম্বর যদি প্রতারণামূলক হিসেবে চিহ্নিত হয়, তাহলে সেই তথ্য পুরো গ্রুপের জন্য প্রযোজ্য হবে। এমনকি কেউ ভুলবশত সন্দেহজনক কল ধরলেও অন্য সদস্যরা দূর থেকেই সেই কল কেটে দেওয়ার সুযোগ পাবেন।

তবে এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রুপের সদস্যরা একে অপরের ব্যক্তিগত তথ্য, কললিস্ট বা ব্যক্তিগত যোগাযোগ দেখতে পারবেন না। ফলে সুরক্ষার সুবিধা থাকলেও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

ট্রু-কলারের ফ্রি সংস্করণেও এই ফিচারের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে পরিবারের বয়স্ক সদস্য বা প্রযুক্তি ব্যবহারে কম অভ্যস্ত ব্যক্তিরাও সহজেই সম্ভাব্য প্রতারণা থেকে সতর্ক থাকতে পারবেন। সন্দেহজনক কোনো নম্বর থেকে কল এলে আগেই সতর্কবার্তা পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের সচেতন হতে সাহায্য করবে।

তবে বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি যত উন্নতই হোক, ব্যক্তিগত সতর্কতার বিকল্প নেই। অচেনা নম্বর থেকে ফোন এলে ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য শেয়ার না করাই সবচেয়ে নিরাপদ উপায়।

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।