ডা. আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া
নিজস্ব প্রতিনিধি: গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ডা. আনিছুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বাদ আসর ইটাগাছা সিঅ্যান্ডবি জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সিঅ্যান্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলামের বড় জামাতা মাওলানা মো. ইয়াহিয়া।
অনুষ্ঠানে ওয়াপদা জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাঈন উদ্দীন, দারুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনি, মরহুম ডা. আনিছুর রহমানের বড় ভাই মো. সামছুল হক, ছেলে মো. রবিউল ইসলাম, মো. আমিনুর রহমান ও মো. মনিরুজ্জামান, ভাইয়ের ছেলে মো. জাকির হোসেন, চেম্বার পরিচালক ডা. অনির্বাণ সরকারসহ পরিবারের সদস্য, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. আনিছুর রহমান ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি, দৈনিক পত্রদূত পত্রিকার চিফ রিপোর্টার ও সুবর্ণভূমির জেলা প্রতিনিধি আব্দুস সামাদের শ্বশুর।






