কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত পাঁচ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেয় বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি দেবাশীষ মুখার্জী। শিক্ষক নিতাই কর্মকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আশাশুনি প্রেসক্লাবের সদস্য জ্বলেমিন হোসেন।
অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের এই কৃতিত্ব ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফল করার আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।






