শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

তারেক মঞ্চ সাতক্ষীরা সদর থানা কমিটির অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
তারেক মঞ্চ সাতক্ষীরা সদর থানা কমিটির অনুমোদন

সংবাদদাতা: বিএনপির অঙ্গসংগঠন ‘তারেক মঞ্চ’-এর সাতক্ষীরা সদর থানা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২১ আগস্ট সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক মো. মোনোয়ার মিয়া ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে মো. সাব্বির হোসেনকে আহ্বায়ক এবং মো. খোকন মোল্লাকে সদস্যসচিব করা হয়েছে। নীল রতন মিত্রকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. রাজ্জাক, মো. মনিরুল ইসলাম, মো. শাহিনুর, মো. আনারুল ইসলাম, মো. অব্দুল রাজ্জাক, মো. আজমল, মো. জোহর আলী, মো. আবদুল আলিম, মো. মগফুর, মো. সাব্বির, মো. মিজান ও মো. মাহবুর।

এ ছাড়া সদস্য হিসেবে যুক্ত রয়েছেন মো. আবু জাফর, মো. মফিজুল, মো. আবদুর রহমান, মো. নাসিম, মো. মহিবুল্লাহ, মো. হোসেন আলী, মো. রুবেল, মো. সালাহ উদ্দীন, মো. হাফিজুল ইসলাম, মো. রিজাউল ও মো. আকাশসহ অন্যেরা। শুক্রবার সন্ধ্যায় জেলা কার্যালয়ে থানা কমিটির নেতাদের হাতে অনুমোদিত পত্রে তুলে দেওয়া হয়।

 

Ads small one

শ্যামনগরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল, ওষুধ ও কসমেটিকস উদ্ধার: আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল, ওষুধ ও কসমেটিকস উদ্ধার: আটক ১

সংবাদদাতা: শ্যামনগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কোরেক্স সিরাপ (ফেনসিডিল সদৃশ), নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

এ সময় গাজী মো. নুরুজ্জামান (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক গাজী মো. নুরুজ্জামান পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, ভারত থেকে নদীপথে মাদকের একটি বড় চালান আসছেÑএমন গোপন সংবাদের ভিত্তিতে পারশেখালী সীমান্তে অভিযান চালানো হয়।

 

এ সময় ৬০০ বোতল কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রীসহ নুরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ধুলিহরে বসতবাড়ি থেকে পানির পাম্প চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
ধুলিহরে বসতবাড়ি থেকে পানির পাম্প চুরি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সড়াগাছির মোড়সংলগ্ন জাহানাবাজ গ্রামে এক সাবেক ইউপি সদস্যের নির্মাণাধীন বাড়ি থেকে পানির পাম্প (মোটর) ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। ২১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের সময় এই চুরির ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত লিমেন হোসেন জানান, সকালে নতুন মোটর সেট করে ভবনের কাজ চলছিল। দুপুরে নামাজের জন্য মোটরের সুইচ বন্ধ করে মসজিদে যাওয়া হয়। নামাজ শেষে ফিরে দেখা যায়, পাইপ ভেঙে তারসহ মোটরটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

দিনের আলোতে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় মাদকের প্রভাব বেড়ে যাওয়ায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

 

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক আশিকুর রহমানের বাবা এস এম আফতাব উদ্দীন (৮০) আর নেই। ২১ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বাদঘাটাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মরহুমের প্রথম জানাজা শনিবার সকাল ৮টায় শ্যামনগরের বাদঘাটার বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর গ্রামের বাড়ি উপজেলার মুন্সিগঞ্জের হরিণগরে সকাল ১০টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।