তালায় ‘আরাধনা’র উদ্যোগে দিনব্যাপী চিত্রপ্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি: তালায় বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, কারুশিল্প, জুলাই অভ্যুত্থান ও প্রাকৃতিক দুর্যোগের পটভূমিতে আঁকা জলরঙের ছবির এক বর্ণিল চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তালা শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনীর আয়োজন করে সাংস্কৃতিক ও উন্নয়ন সংস্থা ‘আরাধনা’।
প্রদর্শনী চত্বর পরিদর্শন করেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, পূবালী ব্যাংকের তালা উপশাখার ব্যবস্থাপক আব্দুল কাদের ও আরাধনার নির্বাহী পরিচালক মো. মাহবুব রহমান।
পরিদর্শনকালে মো. আশরাফ হোসেন বলেন, দেশের সংস্কৃতি, ইতিহাস ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন দারুণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক পরিম-লেও শিল্পীদের এসব সৃষ্টি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণী-পেশার দর্শনার্থীদের সমাগম ঘটে। এতে সাতক্ষীরার সন্তান শিল্পী নাজমুস সাকিবের আঁকা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগবিষয়ক একটি চিত্রকর্ম প্রথম স্থান অধিকার করে।






