তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজল হাসনাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রভাষ কুমার দাশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে উপস্থিত সবার অংশগ্রহণে সঠিকভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।












