বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ত্রিশ মাইলমোড় ইজিবাইক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি নাজমুল, সম্পাদক আশরাফ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ত্রিশ মাইলমোড় ইজিবাইক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি নাজমুল, সম্পাদক আশরাফ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৩০ মাইলমোড় ইজিবাইক সমিতির এক বছর মেয়াদি নির্বাচন শনিবার (১ আগস্ট) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সমিতির ১০৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন উপলক্ষে দুপুর ১টায় বাজার কমিটি ও ইজিবাইক সমিতির সদস্যদের অংশগ্রহণে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার।

ফলাফলে সভাপতি পদে নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম, ক্যাশিয়ার পদে ফারুক হোসেন, সহ-সভাপতি পদে জাহিদ হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মারুফ হোসেন নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন নগরঘাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান মুকুল, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ এবং ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ফারুক হোসেন।

সাধারণ ভোটাররা জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সুখে-দুঃখে সদস্যদের পাশে থেকে কাজ করবেন।

এদিকে, নির্বাচন চলাকালে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মারুফ হুসাইন।

Ads small one

পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ এবং এর টেকসই সমাধান নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় পৌর সদরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে একটি প্রকল্পের আওতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএম রাজ্জাক, ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, পানি কমিটির এসএম শাহাবুদ্দীন, নাগরিক সমাজের প্রতিনিধি মনজুয়ারা বেগম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশসহ এনজিও প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস ও প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ। বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির প্রভাব, বসতি ও কৃষিজমি সুরক্ষা, লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে কার্যকর উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কয়রায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুবায়েরের মোটরসাইকেল শোডাউন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
কয়রায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুবায়েরের মোটরসাইকেল শোডাউন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. জুবায়ের রহমান বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন। ১৭ সেপ্টেম্বর বিকেল চারটায় ঐতিহাসিক মসজিদকুড় ব্রিজ এলাকা থেকে চার শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। শোডাউনটি আমাদী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমাদী বাজারে সংক্ষিপ্ত জমায়েত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হয়। শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসাহ দেখা যায়।
কর্মসূচি শেষে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. জুবায়ের রহমান জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ও দলের হাতকে শক্তিশালী করতে তিনি আমাদী ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। দল থেকে মনোনয়ন পেলে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেবহাটাকে শিশুশ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে পর্যালোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
দেবহাটাকে শিশুশ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে পর্যালোচনা সভা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: “শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণার লক্ষ্য নিয়ে প্রোগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুশীলনের শাখা ব্যবস্থাপক মামুন হোসেন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক (বাবু), আব্দুল মতিন (বকুল), সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান প্রভাস চন্দ্র ম-ল ও মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা প্রমুখ।
সভায় জানানো হয়, উপজেলায় চিহ্নিত ৮৭ জন শিশুশ্রমিককে নানা সহায়তা ও আর্থিক অনুদানের মাধ্যমে পুনরায় স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। ইউএনও মিলন সাহা শিশুশ্রম নিরসনে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।