হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল: তালা প্রেসক্লাবের শোক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতি মো. আফজাল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৭ সেপ্টেম্বর গভীর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের নেতারা। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, দপ্তর সম্পাদক বি এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এসএম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম আকরামুল ইসলাম, মো. বাহারুল ইসলাম, অ্যাডভোকেট কবির আহমেদ, মো. সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম ম-ল, মো. লিটন হুসাইন, মো. হাফিজুর রহমান, কাজী এনামুল হক বিপ্লব, খান আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, মো. সাগর মোড়ল ও মো. মোস্তাফিজুর রহমান রাজু।
মরহুমের জানাজা কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বড় ভগ্নিপতির মৃত্যুতে শোক প্রকাশ করে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আফজাল করিম এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয়, সৎ ও বিনয়ী একজন মানুষ ছিলেন।











