দেবহাটায় দুই আইসক্রিম কারখানাকে দুই লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার উত্তর সখিপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, উত্তর সখিপুর এলাকার ‘শিলা আইসক্রিম ফ্যাক্টরি’ ও ‘মদিনা আইসক্রিম ফ্যাক্টরি’তে দীর্ঘদিন ধরে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক (ক্যামিক্যাল) মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে র্যাব-৬-এর সিপিসি-১-এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ উদ্দিন মোহাম্মদ জিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে হানা দেয়।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির কোনো বিএসটিআই অনুমোদন নেই এবং অত্যন্ত নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম দ-াদেশ প্রদান করেন। দ-ের বিবরণ হলোÑ শিলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা। মদিনা আইসক্রিম ফ্যাক্টরির পরিচালক আব্দুল খালেককে ১ লাখ টাকা জরিমানা।
জরিমানার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে কারখানা দুটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব কর্মকর্তা জায়েদ উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। জনস্বার্থে ভেজাল ও নি¤œমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”












