বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

দেবহাটায় পোল্টির বিষ্টা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে জনভোগান্তি!

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
দেবহাটায় পোল্টির বিষ্টা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে জনভোগান্তি!

সংবাদদাতা: দেবহাটার নাজিরেরঘের গ্রামে আবাসিক এলাকায় পোল্ট্রি মুরগী ও ডিমের মুরগী পুষে দুর্গন্ধ সৃষ্টি করে ঘের ও পুকুরের পানিতে বজ্য ফেলে পরিবেশ দুষণ এবং ডেঙ্গু, মশা ও মাছির উপদ্রব বাড়ানো অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৫-০৪-২৬ তারিখে নাজিরেরঘের গ্রামের মৃত ফজর আলীর ছেলে কবির আহমেদ বাদি হয়ে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা অফিসে অভিযোগ দায়ের করেছেন।

 

বাদির অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরের ঘের গ্রামের এরশাদ আলী ও তার স্ত্রী পোল্ট্রি মুরগী ও ডিমের মুরগীর চাষ করে আসছে। তাদের খামারের মুরগির বিষ্টা পুকুরে ফেলে ভরাট করা হচ্ছে। এতে ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এমনকি খামার অব্যবস্থাপনার জন্য পরিবেশ ব্যাপক ভাবে দূর্ষিত হচ্ছে।

 

অভিযো আছে তিনি দীর্ঘদিন যাবত কোন ধরনের ট্রেড লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় প্রায় ৮ থেকে ১০ হাজার মুরগির অবৈধ খামার গড়ে তুলেছেন। এছাড়া তিনি অসুস্থ ও মৃত মুরগি মাটিতে না পুতে সরাসরি পার্শ্ববর্তী খালে ফেলে দেয়ার কারণে এলাকার গৃহপালিত পশু পাখির মধ্যে ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগ।

 

এছাড়া তিনি মুরগির বিষ্ঠা উন্মুক্তভাবে লোকালয়ের ভেতরের পুকুরে ফেলে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ব্যাপক ক্ষতি করছেন। এ ধরনের কার্যক্রমের কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, দুর্গন্ধের কারণে তারা বাড়িতে বসবাস করতে পারছেন না। এমনকি বিষয়টি নিয়ে কিছু বলতে গেলে সে তাদেরকে নানা ধরনের গালিগালাজ করে এমনকি নানাভাবে হুমকি ধামকি প্রদান করা হয়।

 

এদিকে গত শুক্রবার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। বাদির সাথে অভিযুক্তদের আপোষ সমোঝতা করার নির্দেশ প্রদান করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগীরা স্থায়ী সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

 

Ads small one

সাতক্ষীরা সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সরকারি কলেজে সমাজের অসহায়, ছিন্নমূল দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবতার দেওয়াল স্থাপন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য’র দিক নির্দেশনায় স্টার বিডি’র পরিচালক উৎসব এর সহযোগিতায় সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন এর উদ্ধোধন করেন কলেজ ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম মুন।
মানবতার দেওয়াল স্থাপন বিষয়ে কলেজ ছাত্রদল নেতা শেখ মিনহাজ হোসেন মুন বলেন, এটি মুলত স্থাপন করা হয়েছে সমাজের অসহায়, ছিন্নমূল, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই মানবতার দেওয়ালে সমাজের বিত্তবানরা তাদের ব্যবহারযোগ্য অতিরিক্ত পোশাক এখানে রেখে যেতে পারবেন আর সেই পোশাক এখান থেকে গরীব, অসহায়, ছিন্নমূল মানুষেরা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রেখে আরো বলেন, এই মানবতার দেওয়াল এর কার্যক্রম চলমান থাকবে।

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় বুধবার (২৪ জুন) রুপান্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রার আয়োজন করা হয়। নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে রুপান্তরের গোফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, রুপান্তর কর্মকর্তা তুষার বড়ু–য়া প্রমুখ।

গাবুরায় উন্মুক্ত বাজেট সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
গাবুরায় উন্মুক্ত বাজেট সভা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন)সকালে ইউপি হল রুমে গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম চার কোটি ছয় লক্ষ সাতাত্তর হাজার আট শত টাকার বাজেট ঘোষণা করেন। রুপান্তরের গোফর ইমপ্যাক্ট প্রকল্পের সহায়তায় গাবুরা ইউপির আয়োজনে উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, মশিউর রহমান, গোলাম মোস্তফা,ইমাম হাসান, প্রশাসনিক কর্মকর্তা গৌরাঙ্গ মন্ডল, শিক্ষক খায়রুল ইসলাম, মো. আজিয়ার রহমান, শফিকুল ইসলাম, আ. রউফ মোল্যা, রুপান্তর কর্মকর্তা মো. মিনহাজুল হক,মৎস্যচাষি সাইফুল ইসলাম প্রমুখ।