দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের ২৪তম মৃত্যু বার্ষিকী আজ
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার প্রাচীন সংবাদপত্র দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের ২৪তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০২ সালের ২ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল মোতালেব ছিলেন, দৈনিক কাফেলার প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেন্টাল ম্যানেজিং বোর্ডের অন্যতম সদস্য ও জেলার সহসভাপতি সম্পাদকসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম।
এছাড়া জেলা স্কাউট, জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক পরিষদ, ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবিলিক লাইব্রেরিসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।






