পাইকগাছা ইউসিসিএর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪০তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউসিসিএর সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদ স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় ও সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল সমবায়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
সভায় বক্তব্য দেন ইউসিসিএর কার্যকরী কমিটির সহসভাপতি প্রভাষক আবু সালেহ মো. ইকবাল, পরিচালক দীপক চন্দ্র সরকার, সমবায়ী আব্দুল আলীম, বৈদ্যনাথ মণ্ডল, পরিদর্শক নিলুফার ইয়াসমিন, মো. মাসুম বিল্লাহ, দিলীপ নারায়ণ রায় ও আফজাল হোসেন।
এ সময় বিআরডিবির এআরডিও চিন্ময় কুমার মণ্ডল ও সঞ্জয় কুমার মণ্ডল, ইউসিসিএর পরিচালক সুধীর চন্দ্র দাশ, মো. লুৎফর রহমান, মো. রেজাউল করিম, দীপংকর রায়, প্রকাশ চন্দ্র মণ্ডল, সুমন চৌধুরী ও মো. আনিছুর রহমানসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন।









