পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদান করা হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আনিসুর রহমান, রবীন্দ্রনাথ রায়, গাজী শফিকুল ইসলাম, মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা কামরুল ইসলাম, জহির রায়হান, মাওলানা আফসার উদ্দিন ফিরোজী, মাওলানা শামছুর রহমান, আলহাজ মুরশাফুল আলম, আসাদুল ইসলাম, সোহেল হোসেন, মুজাহিদুল ইসলাম, শিবির নেতা ওয়াস কুরনী, আল মামুন, তামিম রায়হান ও আব্দুল হালিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল গনি সরদার ও শিক্ষক মো. ইব্রাহিম গাজী। দোয়া পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন ফিরোজী।









