পাটকেলঘাটায় তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ২০ আগস্ট বিকেলে পাটকেলঘাটা বলফিল্ড মোড়সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আম ও কদবেলসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম আবু মুহিত, সদস্যসচিব মো. আবদুল কালাম, সদস্য আবদুল আলিম, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, শেখ সানজিদুল হক, সুমন সালাউদ্দিনসহ অন্যান্য নেতা-কর্মী।
নেতারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ দেশ গড়ার প্রত্যয়ে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









